বোয়িং কেনায় অর্থনীতিতে চাপ পড়বে না: উপদেষ্টা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও নতুন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে অর্থনীতিতে তাৎক্ষণিক কোনো চাপ তৈরি হবে না বলে

2026-09-08T13:07:53+06:00
2026-09-08T13:07:53+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
বোয়িং কেনায় অর্থনীতিতে চাপ পড়বে না: উপদেষ্টা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম 
দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও নতুন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে অর্থনীতিতে তাৎক্ষণিক কোনো চাপ তৈরি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, উড়োজাহাজ কেনার অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে না; দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে তা পরিশোধ করা হবে। প্রয়োজন অনুযায়ী এয়ারবাসও কেনা হবে।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বোয়িং কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার একটি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি হাতে পেয়েছে—এটি সত্য। তবে রাষ্ট্র সংকটে থাকলেও প্রয়োজন অনুযায়ী কিছু সিদ্ধান্ত নিতে হয়। নতুন বোয়িং কেনার ক্ষেত্রে অর্থনীতিতে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, ‘আমরা যে বোয়িং কেনার কথা বলছি, এই বোয়িংগুলোর অর্থ পরিশোধ এখন থেকে ধাপে ধাপে অনেক দিন ধরে চলবে। আর এই বোয়িংগুলো হাতে পাওয়াও দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং এখনই অল্প সময়ের মধ্যে অনেক টাকা পরিশোধ করতে হবে—বিষয়টি মোটেও তা নয়।’

উপদেষ্টা বলেন, রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী চলবে। অর্থনৈতিক সংকট থাকলেও প্রয়োজনীয় বিষয়গুলো মেটাতে হবে। নতুন বোয়িংয়ের ক্রয়াদেশের তাৎক্ষণিক কোনো প্রভাব নেই। সরকারের প্রত্যাশা, খুব বেশি সময় লাগবে না; অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পর প্রয়োজনীয় উড়োজাহাজ কেনার কারণে অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হবে না।

প্রয়োজন হলে এয়ারবাসও

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার সম্ভাবনার কথাও জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রয়োজন হলে বাংলাদেশ এয়ারবাসও কিনবে—সরকারের পক্ষ থেকে আগেই এ কথা জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বোয়িং পরিচালনা করায় এ উড়োজাহাজের সঙ্গে সংশ্লিষ্ট জনবল ও কারিগরি সক্ষমতা অনেকটাই প্রস্তুত ও প্রশিক্ষিত রয়েছে। এ কারণে বোয়িংয়ের প্রতি সরকারের কিছুটা বেশি পছন্দ রয়েছে বলে জানান তিনি।

তবে এর অর্থ এয়ারবাসকে বাদ দেওয়া নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের প্রতিনিধিরা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনা হবে। ফলে একজনকে বাদ দিয়ে অন্যজনকে বেছে নেওয়ার কোনো বিষয় নেই।

খাদ্য নিরাপত্তায় প্রস্তুতি

সম্ভাব্য আন্তর্জাতিক সংঘাতের কারণে দেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষের আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, যুদ্ধের বিষয়টি বাদ দিলেও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কারণে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। কয়েক দিন আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন তিনি। সেখানে ২০২৭ সালে সম্ভাব্য ‘এল নিনো’ পরিস্থিতির প্রভাব নিয়েও আলোচনা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, ২০২৭ সালে এল নিনো পরিস্থিতি চূড়ায় পৌঁছাতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এটি ইতিহাসের অন্যতম খারাপ পরিস্থিতিতে রূপ নিতে পারে। এর ফলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন কমে যাওয়া, দাম বেড়ে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধিসহ নানা সংকট তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘এই এল নিনোকেও মাথায় রেখে আমাদের খাদ্য নিরাপত্তা কী হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যাতে সমন্বিতভাবে কাজ করতে পারে, সে চেষ্টা চলছে।’

খাদ্য ও সারের মজুত বাড়ানোর উদ্যোগ

দেশের বর্তমান খাদ্য মজুতের পরিস্থিতিকে আশাব্যঞ্জক উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে বর্তমান মজুতের কাছাকাছি খাদ্য মজুত আগে কখনো ছিল না। তবে ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় মজুত আরও বাড়ানোর চেষ্টা করা হবে।

আন্তর্জাতিক সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে শুধু জ্বালানি নয়, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ সারও পরিবহন করা হয়। অন্যদিকে গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানাগুলোও প্রত্যাশা অনুযায়ী চালানো যাচ্ছে না। তাই খাদ্যের পাশাপাশি সারের মজুতও ঠিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এল নিনোর কারণে দেশের অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে কোনো ঝুঁকি তৈরি হলে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় মজুত আরও বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। খাদ্য নিরাপত্তার বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯
সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর
ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর
ভেনিসে হামলার শিকার বাঁধন, বললেন ‘শেষ দেখে ছাড়ব’
ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
সাতক্ষীরায় জামায়াত ছেড়ে শ্রমিক দলে ৫৬ জন
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
যে উত্তর জোহেইরিকে এনে দিল মিস ওয়ার্ল্ডের মুকুট
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]