আযাদের মৃত্যুদন্ডের আপিল শুনানি মুলতবি

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না,

2026-09-08T11:46:50+06:00
2026-09-08T11:46:50+06:00
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
আযাদের মৃত্যুদন্ডের আপিল শুনানি মুলতবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম 
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে এ বিষয়ে শুনানি হবে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আদালতের অবকাশ চলবে।

এর আগে ৭ সেপ্টেম্বর আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় তা হয়নি। পরে বিষয়টি মঙ্গলবারের কার্যতালিকায় আসে।

গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়। ওইদিন শুনানি শেষে ৩১ আগস্ট পরবর্তী তারিখ রাখা হয়। এরপর ৩১ আগস্ট আপিল বিভাগ ৭ সেপ্টেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন।

আবুল কালাম আযাদের পক্ষে করা আবেদনে আপিল দায়েরের বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদন জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে এটি ছিল ট্রাইব্যুনালের প্রথম রায়।

দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে তাঁর মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আত্মসমর্পণের পর ট্রাইব্যুনাল তাঁকে মামলার প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগ থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিদ্যমান অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আরও ২ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯
সাদা চিনি নাকি গুড়, ওজন কমাতে কোনটি কার্যকর
ভেনিসে বাঁধন লাঞ্ছিত, কড়া প্রতিবাদ মৌসুমীর
ভেনিসে হামলার শিকার বাঁধন, বললেন ‘শেষ দেখে ছাড়ব’
ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

গ্রাহকসেবার মান বাড়াতে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি
সাতক্ষীরায় জামায়াত ছেড়ে শ্রমিক দলে ৫৬ জন
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি স্বর্ণসহ ৭ লাখ টাকা ছিনতাই
যে উত্তর জোহেইরিকে এনে দিল মিস ওয়ার্ল্ডের মুকুট
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]