অগ্রণী ব্যাংকের মাদারীপুর-গোপালগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

অগ্রণী ব্যাংক পিএলসি, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’

2026-09-12T15:57:18+06:00
2026-09-12T15:57:18+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
অগ্রণী ব্যাংকের মাদারীপুর-গোপালগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
অগ্রণী ব্যাংক পিএলসি, মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানা এবং মাদারীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. আশরাফ আলী।

গোপালগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মশিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবসায়িক অগ্রগতি এবং ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি সুপ্রভা সাঈদ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের শাখাগুলোকে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

তিনি শাখা ব্যবস্থাপকদের নিজ নিজ শাখার ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানো, গ্রাহকসেবা আরও উন্নত করা এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে গতি বাড়ানোর আহ্বান জানান। এ ছাড়া নতুন উদ্যোক্তাদের মধ্যে সরকারের অগ্রাধিকার খাতভুক্ত CMSME খাতে নতুন নতুন ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ের প্রতি গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সংশ্লিষ্ট অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]