মরদেহও বের করতে পারেননি, দুই মাস ধরে বন্ধ চলাচলের রাস্তা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধূল্যা কাজদিঘী গ্রামে প্রায় দুই মাস ধরে চলাচলের রাস্তা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে ১৫টি

2026-09-12T18:21:13+06:00
2026-09-12T18:21:13+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মরদেহও বের করতে পারেননি, দুই মাস ধরে বন্ধ চলাচলের রাস্তা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধূল্যা কাজদিঘী গ্রামে প্রায় দুই মাস ধরে চলাচলের রাস্তা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে ১৫টি পরিবারের প্রায় ৪৫ থেকে ৫০ জন সদস্য স্কুল-মাদ্রাসা, চিকিৎসা, কর্মস্থল ও কৃষিকাজে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন অংশে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা রাস্তাটি ব্যবহার করে আসছেন। জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কয়েকজন ব্যক্তি রাস্তা বন্ধ করে দেন। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ফল পাওয়া যায়নি বলে জানান তাঁরা।

৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত আবেদনে স্থানীয় বাসিন্দা মো. মতিয়ার রহমান রাস্তাটি খুলে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগী নাসিমা বলেন, তাঁর শাশুড়ির পা ভেঙে যাওয়ায় চিকিৎসকের কাছে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তাঁর দুই সন্তান মাদ্রাসায় পড়ে। রাস্তা বন্ধ থাকায় ১০ মিনিটের পথ ঘুরে যেতে প্রায় আধাঘণ্টা সময় লাগে। তিনি বলেন, “আমি এখন জীবিত থাকতে মৃতের মতো বসবাস করছি। সরকারের কাছে দাবি, আমাদের একটি স্থায়ী রাস্তা করে দেওয়া হোক, যেন কেউ আর রাস্তাটি আটকাতে না পারে।”

আরেক বাসিন্দা জাহিদা আক্তার বলেন, রাস্তা বন্ধ থাকায় শিশুদের স্কুলে যাওয়া-আসা এবং গবাদিপশুর দুধ ও অন্যান্য পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। এর আগেও প্রায় দুই বছর রাস্তা বন্ধ ছিল দাবি করে তিনি বলেন, তখন তাঁর শাশুড়ি ও একমাত্র ছেলের মরদেহ বাড়ি থেকে বের করতেও তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল।

অভিযোগে রাস্তা বন্ধের সঙ্গে জড়িত থাকার কথা বলা আফজাল হোসেনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার উভয় পক্ষকে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]