রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, একটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৩১৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজিসহ ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৪টি ক্যাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২০টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫১টি মোটরসাইকেলসহ মোট ৫১৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ২৬৮টি মোটরসাইকেলসহ মোট ৬৪২টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
দেশবার্তা/এমআর