ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই প্রধান হাতিয়ার: মেয়র শাহাদাত

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার পাশাপাশি ব্যাপক জনসম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তাঁর

2026-09-12T14:02:38+06:00
2026-09-12T14:02:38+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই প্রধান হাতিয়ার: মেয়র শাহাদাত
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০২ পিএম 

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার পাশাপাশি ব্যাপক জনসম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তাঁর মতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

শনিবার (১২ সেপ্টেম্বর) নগরের থিয়েটার ইনস্টিটিউটের সামনে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে চসিকের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেয়র বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাস্তা বা বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ফোম ও ডাবের খোসা ফেলে রাখা যাবে না। এসব বস্তুতে সামান্য স্বচ্ছ পানি জমলেও সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। বাসার ছাদ, বারান্দা, ফুলের টব, এসির পানি জমার স্থান ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধ সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। এ কাজে বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কার্যকরভাবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

চসিকের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে মেয়র বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত বিটিআই (BTI) পদ্ধতি ব্যবহারের পাশাপাশি বিভিন্ন এলাকায় নিয়মিত লার্ভিসাইড প্রয়োগ ও অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে।

নগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। কোতোয়ালী, হালিশহর, বন্দর, আকবরশাহ, বাকলিয়া ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম চলছে।

চট্টগ্রামে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে মেয়র বলেন, সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৪২ জন। তবে নগরীর পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে।

ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া, জিকা ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি। রোগী শনাক্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন মেয়র।

বৃষ্টির পর কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই ঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পরে চসিকের তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

ক্যারিবিয়ান লীগে মিরাজের স্পিন যাদু
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ: দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ১০
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ফেনীতে নিখোঁজ বাক্‌-শ্রবণপ্রতিবন্ধীর সন্ধানের দাবিতে মানববন্ধন
থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো মসজিদে

সর্বাধিক পঠিত 

আদমজী কলেজের সেই সিফাতকে শোকজ, হতে পারেন বহিষ্কার
ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
পরিবহন শ্রমিকদের অবরোধে অচল রাজধানী
আদানির বিদ্যুৎকেন্দ্র বন্ধ, দেশে লোডশেডিং ৩৫৫৭ মেগাওয়াট
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]