পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ, এমপি, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন,

2026-09-14T11:08:29+06:00
2026-09-14T11:08:29+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ এএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ, এমপি, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

গত রবিবার  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ , এম পি,  সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছালে পঞ্চগড় জেলা প্রশাসক,  শুকরিয়া পারভীন এর নেতৃত্বে জেলার উধ্বর্তন কর্মকর্তাগণ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপি’র আহবায়ক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। আইন আদালতের মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। 

তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এর সভাপতিত্বে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।  

দলীয় কার্যালয়ে মতবিনিমিয় শেষে তিনি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেন।


দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]