টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মানব পাচারের শিকার এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার

2026-09-14T10:49:40+06:00
2026-09-14T10:49:40+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মানব পাচারের শিকার এক কিশোরকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মানব পাচারকারীদের ব্যবহৃত প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন থেকে ১৬ বছর বয়সী শাহরিয়া নোমান নাঈমকে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় নিয়ে গিয়ে মানব পাচারকারীদের একটি আস্তানায় আটকে রাখা হয়।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাজারছড়া এলাকা থেকে কিশোর নাঈমকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বিভিন্ন আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

এরই ধারাবাহিকতায় টেকনাফ মডেল থানার নেতৃত্বে টেকনাফ থানা পুলিশ ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পাহাড়ি এলাকায় থাকা মানব পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। 


দেশবার্তা/জেএ



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]