ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কাজ চলছে

চট্টগ্রাম অফিস

সারাদেশ

বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলো যাতে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে অর্থ সংগ্রহ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

2026-09-13T17:51:04+06:00
2026-09-13T17:51:04+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কাজ চলছে
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
সংগৃহীত ছবি
বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলো যাতে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে অর্থ সংগ্রহ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে কোম্পানিগুলো করপোরেট ট্যাক্সে ছাড়, সহজে ব্যাংক ঋণ পাওয়া, কৌশলগত ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণসহ বিভিন্ন সুবিধা পায়। বর্তমানে যেসব বড় কোম্পানির বার্ষিক টার্নওভার বা সম্পদের পরিমাণ ৫০০ কোটি টাকা, সেগুলো সহজে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ-পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আইপিওতে তালিকাভুক্তির জন্য অডিট করতে হবে। তবে একবার অডিট সম্পন্ন হলে পরবর্তীতে আর অডিট করতে হবে না। আইপিওতে নির্দিষ্ট ফিক্সড প্রাইসের পরিবর্তে ইন্ডিকেটিভ মূল্য থাকবে, যা পরবর্তীতে বাজারের পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে।

তিনি বলেন, ব্যবসা শুরু, সম্প্রসারণ, পুনর্গঠন ও পরিচালনার জন্য উদ্যোক্তারা মানি মার্কেট ও পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করেন। ব্যবসার স্থিতিশীল ও টেকসই উন্নয়নের জন্য পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করাই বেশি শ্রেয়। কিন্তু তালিকাভুক্তির দীর্ঘসূত্রতার কারণে ব্যবসায়ীরা অর্থলগ্নি খাতের ওপর বেশি নির্ভর করছেন। এতে পুঁজিবাজারে কাঙ্ক্ষিত গতিশীলতা আসছে না এবং ব্যবসার টেকসই প্রসারও বাধাগ্রস্ত হচ্ছে।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ব্যবসায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে লাভ করতে না পারলেও ডিভিডেন্ড দিতে হয়। এ ধরনের নিয়মের কারণে অনেকেই তালিকাভুক্ত হতে চান না। আবার তালিকাভুক্ত হলে বিভিন্ন নিয়মের বেড়াজালে আটকে থাকতে হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যবসায় লাভ করলে ডিভিডেন্ড দেবে, লোকসান হলে দেবে না। তাই পুঁজিবাজারকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।

বিশেষ অতিথি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান করপোরেট গভর্ন্যান্স ও ইন্টারনাল অডিট সিস্টেম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ঢাকা দক্ষিণে পাটওয়ারী, উত্তরে আসিফ এনসিপির মেয়র প্রার্থী
পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
আবারও ঢাকায় আসছেন ওটিলিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]