সাতক্ষীরা খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল(৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩সেপ্টেস্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদাহ নামক এলাকায় মার্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুইপার ছিলেন বলে জানা গেছে।
নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, রোববার সকালে তাদের বাবা কাজের জন্য বাইসাইকেল যোগে পাটকেলঘাটা বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় আসলে ঢাকা থেকে সাতক্ষীরা গামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দেশবার্তা/এমআর