২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

একমাত্র সন্তানকে হারানোর শোক কাটিয়ে উঠতে ২২ বছর ধরে হিমায়িত থাকা একটি ভ্রূণ ব্যবহার করে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন

2026-09-12T14:00:17+06:00
2026-09-12T14:00:17+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পিএম 
প্রতীকী ছবি
একমাত্র সন্তানকে হারানোর শোক কাটিয়ে উঠতে ২২ বছর ধরে হিমায়িত থাকা একটি ভ্রূণ ব্যবহার করে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি। গত বছর সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী ছেলে জর্জোসকে হারান তিনি ও তার স্বামী। সেই শূন্যতা পূরণে আইভিএফ (IVF) প্রযুক্তির সাহায্য নেন তারা।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রিসের রাজধানী এথেন্সের একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। নবজাতকের ওজন ৩ দশমিক ৪৯ কেজি। প্রয়াত ছেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়েটির নাম রাখা হয়েছে ‘জর্জিয়া’। ক্রিস্টিনার প্রয়াত ছেলেও আইভিএফের মাধ্যমে জন্মেছিলেন।

গ্রিসের আইন অনুযায়ী, আইভিএফ প্রক্রিয়ার সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। ফলে ক্রিস্টিনাকে খুব অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। আইনি জটিলতার পাশাপাশি মাত্র আড়াই মাসের তীব্র মানসিক চাপের মধ্যেও চিকিৎসকদের সহযোগিতায় তারা এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন।

ঘটনাটির পর গ্রিসে আইভিএফের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ক্রিস্টিনার ৬০ বছর বয়সী স্বামী কনস্টান্টিনোস বলেন, চিকিৎসক তাদের পরিবারে আবার আশার আলো ফিরিয়ে দিয়েছেন। ক্রমবর্ধমান জন্মহার হ্রাসের প্রেক্ষাপটে আইভিএফের বয়সসীমা পরিবর্তনের দাবিও জানিয়েছেন তিনি।

ক্রিস্টিনা বলেন, ‘আমি এবং আমার স্বামী নতুন করে শুরু করতে চেয়েছি, আমাদের ঘরে নতুন প্রাণ আনতে চেয়েছি এবং পরিবারের গল্পটা এগিয়ে নিতে চেয়েছি।’

হাসপাতালের কক্ষে গোলাপি বেলুন ও ফুলের সাজের মধ্যে নবজাতককে ঘিরে আবেগাপ্লুত ছিলেন এই দম্পতি। ভবিষ্যতে আরও একটি সন্তান নেওয়ার কথাও ভাবছেন তারা।

দীর্ঘ সময় হিমায়িত ভ্রূণ সংরক্ষণ করে সন্তান জন্মদানের ক্ষেত্রে রেকর্ডটি যুক্তরাষ্ট্রের। দেশটির ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতি ২০২৪ সালের ২৬ জুলাই প্রায় ৩১ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিয়েছিলেন। তাদের সন্তানকে ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক শিশু’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সূত্র: এবিসি নিউজ

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর
জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-ঋণ’

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম
প্রাথমিক শিক্ষকদের পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]