ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক

2026-09-13T15:28:18+06:00
2026-09-13T15:28:18+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় রাজনৈতিক ও সংসদীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের তিন সদস্য। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকার ফরাসি দূতাবাস জানায়, ফরাসি সিনেটর গিয়োম শেভরোলিয়ে, পিয়েরে-আলাঁ রোয়ারন ও অলিভিয়ে হেনো তিন দিনের সরকারি সফরে শনিবার রাতে ঢাকায় পৌঁছান। তারা ‘ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশ সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপ’-এর সদস্য হিসেবে এ সফরে এসেছেন। বাংলাদেশে নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ফ্রান্সের উচ্চপর্যায়ের প্রথম রাজনৈতিক সফর।

বৈঠকে দুই দেশের সংসদীয় সহযোগিতা বৃদ্ধি, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা ইস্যু এবং সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, ফরাসি সিনেটরদের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

এছাড়া তারা উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রকল্প ও জাদুঘর পরিদর্শন করবেন এবং ঢাকায় অবস্থানরত ফরাসি নাগরিক ও এ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর
জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-ঋণ’

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম
প্রাথমিক শিক্ষকদের পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]