প্রাথমিক শিক্ষকদের পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

পণ্য ব্যবহারের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পণ্যের সঠিক ব্যবহার ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে কুড়িগ্রামে প্রাথমিক

2026-09-12T14:31:25+06:00
2026-09-12T14:31:25+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
প্রাথমিক শিক্ষকদের পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
পণ্য ব্যবহারের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পণ্যের সঠিক ব্যবহার ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে আধুনিক কৃষি-ভিত্তিক, ডাইরেক্ট সেলিং ও সোশ্যাল বিজনেস কোম্পানি লুমিনাস গ্রুপ লিমিটেড।  

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউট হলরুমে আয়োজিত এ সেমিনারে লুমিনাস গ্রুপের পণ্যের বিভিন্ন দিক, গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং পণ্যভিত্তিক ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কোম্পানিটির ডিরেক্টর আর এম রাসেল। 

এসময় উপস্থিত ছিলেন, লুমিনিয়াস গ্রুপের কুড়িগ্রাম জেলা ডিলার হাফিজুর রহমান, এক্সক্লুসিভ ডিলার আব্দুন নুর নয়ন। 

এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেয়। 
 
সেমিনারে লুমিনাস গ্রুপের ডিরেক্টর আর এম রাসেল বলেন, বর্তমান সময়ে গুণগত মানসম্পন্ন পণ্যের পাশাপাশি সঠিক ব্যবসায়িক পরিকল্পনা ও বাজারজাতকরণ কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুমিনাস ওয়ার্ল্ডের পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে এবং নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনা করলে উদ্যোক্তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

অনুষ্ঠানে লুমিনাস গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, ক্রয় প্রক্রিয়া, মূল্য, ব্যবহার এবং সম্ভাব্য ব্যবসায়িক সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি পণ্য কেনার আগে গুণগত মান, বাজার চাহিদা, মূল্য, বিক্রয়যোগ্যতা এবং প্রতিষ্ঠানের অনুমোদিত ব্যবসায়িক নীতিমালা যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। বক্তারা বলেন, কোনো পণ্য বা ব্যবসায় বিনিয়োগের আগে সম্ভাব্য লাভ-ক্ষতি, ঝুঁকি ও প্রাসঙ্গিক শর্ত ভালোভাবে যাচাই করা উচিত।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সেমিনারে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে লুমিনাস গ্রুপের পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে আরও সচেতনতামূলক আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর
জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-ঋণ’

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]