বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-29T20:19:57+00:00
2026-07-29T20:19:57+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘গুলশানের চামেলি’তে বাঁধন-মধুমিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম 
মধুমিতা সরকার-আজমেরী হক বাঁধন
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই চলচ্চিত্রের নামভূমিকায় দেখা যাবে কলকাতার পরিচিত মুখ মধুমিতা সরকারকে। 

নতুন খবর হলো, সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

কালের কণ্ঠের এক প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে বাঁধনের সঙ্গে কথা বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

বিষয়টি নিশ্চিত করে বাঁধন জানান, কথা চূড়ান্ত হলে আগস্টের ১ তারিখ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সিনেমায় তিনি একজন মানবাধিকারকর্মী তথা আইনজীবীর ভূমিকায় রূপদান করবেন।

‘গুলশানের চামেলি’র গল্প গড়ে উঠেছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। অপরাধ না করেও যিনি ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়িত হন। তাঁর জীবনের নানা ঘটনার ভেতর দিয়ে সমাজ ও রাজনীতির অন্ধকার দিকগুলো তুলে ধরা হবে এই সিনেমায়।

প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে এতে কোনো নির্দিষ্ট নায়কের চরিত্র থাকছে না। পুরো গল্পের কেন্দ্রবিন্দু একজন নারী এবং সময়ের সঙ্গে তাঁর রূপান্তর ও লড়াই-ই এই চলচ্চিত্রের মূল আকর্ষণ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন মধুমিতা সরকার এবং বাংলাদেশে এসে শুটিংয়ে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

সব পরিকল্পনা ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরের দিকে বাংলাদেশে শুরু হতে পারে ‘গুলশানের চামেলি’র দৃশ্যধারনের কাজ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]