বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-27T15:52:16+00:00
2026-07-27T16:43:18+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
আশিয়ান সিটিতে ডেকে হাত-পা বেঁধে নির্যাতন, অভিনেত্রীর মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৪:৪৩ পিএম
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে
বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দিয়ে রাজধানীর আশিয়ান সিটিতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী। 

তাঁর দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া তাঁকে অন্য একজন নারী (মডেল জেবা তাকিয়া) ভেবে মারধর ও ভয়ভীতি দেখান। এ ঘটনায় রোববার রাতে খিলক্ষেত থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক সংবাদ সম্মেলনে স্নিগ্ধা চৌধুরী বলেন, ইমন নামের এক ব্যক্তি প্রায় এক মাস ধরে আশিয়ান সিটির একটি বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে তাঁকে ও তাঁর মাকে আশিয়ান সিটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে প্রথমে স্বাভাবিকভাবে কথাবার্তা হয়।

স্নিগ্ধার ভাষ্য, রাত নয়টার দিকে তাঁর মা বাসায় ফিরে গেলে তিনি সেখানে থেকে যান। এরপর নজরুল ইসলাম তাঁকে উদ্দেশ করে বলেন, ‘তোকে তো আমি তিন মাস ধরে খুঁজতেছি।’ পরে তাঁকে ‘জেবা তাকিয়া’ উল্লেখ করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি পরিচয় অস্বীকার করলেও পরিস্থিতি দ্রুত উত্তেজনাকর হয়ে ওঠে।

স্নিগ্ধার অভিযোগ, একপর্যায়ে তাঁকে কক্ষে একা রেখে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলা হয়। মোবাইল ফোন সরিয়ে রাখা হয় এবং গলা চেপে ধরে মারধর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর মুখে গরম কফি নিক্ষেপ করেন এবং ছুরি দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেন। পরে ইমন তাঁকে জানান, নজরুল ইসলামের সঙ্গে জেবা তাকিয়ার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সেই ভুল পরিচয়ের কারণেই এ ঘটনা ঘটে।

কান্নাজড়িত কণ্ঠে স্নিগ্ধা বলেন, তিনি অভিযুক্ত ব্যক্তিকে আগে কখনো দেখেননি। কোনো অপরাধ না করেও অন্য একজনকে ভেবে তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তবে স্নিগ্ধার অভিযোগের বিষয়ে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/একে


  বিষয়:   আশিয়ান গ্রুপ  স্নিগ্ধা চৌধুরী  প্রেশার কুকার 


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]