সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

2026-07-31T19:30:20+00:00
2026-07-31T19:30:20+00:00
শনিবার ● ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শনিবার ● ১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:৩০ পিএম 
সংগৃহীত ছবি
সোনারগাঁয়ে চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতার লক্ষ্যে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জুম্মার নামাজের পর দুপুর ২টায় সোনারগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ডের লাহাপাড়া এলাকার সমাজ বাসীর উদ্যোগে লাহাপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করা হয়।

মিছিলটি লাহাপাড়া গ্রামের প্রধান সড়ক থেকে সোনারগাঁ. জি. আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ রোড হয়ে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। গ্রামের যুবক ছেলেদের মধ্যে মাদক সেবনের প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের কারনে  ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও গ্রামে চুরি, ছিনতাই ব্যপকভাবে বেড়েছে।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই। প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে তা নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজম্ম ধ্বংস হয়ে যাবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, লাহাপাড়া ইদগাহ্ ও কবরস্থান কমিটির সভাপতি সাংবাদিক ভিপি পারভেজ, ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া, হাজি আব্দুল কাইয়্যুম, ডাঃ আব্দুর রহমান, সাদেকুর রহমান, এ্যাড. সফর উদ্দীন সবুর, মোঃ ইউসুফ, মোঃ মোশাররফ মোল্লা, মোঃ আল-আমিন, মোঃ সোহেল, লাহাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইব্রাহীম নোমান, মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে পাঁচজনের মৃত্যু
‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বাধিক পঠিত 

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘ইয়াবা মানুষকে পশু বানিয়ে দেয়’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মেটালফ্রিক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]