সিলেট অফিস

সারাদেশ

2026-07-31T16:18:25+00:00
2026-07-31T16:19:54+00:00
শনিবার ● ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শনিবার ● ১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নাসিরউদ্দিন পাটোয়ারী
‘তারেক রহমান গ্যাংস্টার, তিনি গ্যাং চালাচ্ছেন’
সিলেট অফিস
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, তারেক রহমান ‘গ্যাংস্টারের মতো’ রাজনীতি করছেন।

শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হবিগঞ্জে এনসিপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন।

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “তারেক রহমান যা করছেন, তা অত্যন্ত লজ্জাজনক। এটি বাংলাদেশের রাজনীতির জন্যও লজ্জার। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে। যদি তিনি রাজনীতি না করে গ্যাং পরিচালনা করতে চান, তাহলে সেটি স্পষ্টভাবে ঘোষণা দিন। রাজনীতির নামে গ্যাংবাজি করার প্রয়োজন কী?”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বড় বড় গ্যাংস্টার রয়েছে। জিকে গাউছ, আব্বাস, বুলু ও সালাউদ্দিনের মতো ব্যক্তিদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, এসব গোষ্ঠীর কারণে দেশে ‘টেররের পরিবেশ’ তৈরি হয়েছে। তার ভাষ্য, এদের কর্মকাণ্ড ইতালির মাফিয়াদেরও হার মানাতে পারে। আমরা ভয়ভীতির একটি পরিবেশে আছি।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে পাঁচজনের মৃত্যু
‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বাধিক পঠিত 

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘ইয়াবা মানুষকে পশু বানিয়ে দেয়’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মেটালফ্রিক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]