দেশবার্তা প্রতিবেদক

অপরাধ

2026-07-31T19:35:46+00:00
2026-07-31T19:35:46+00:00
শনিবার ● ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শনিবার ● ১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অপরাধ
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর পুরান ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা জানান, গত রাতে র‍্যাব-১০ এর আওতাধীন এলাকায় ইয়াবা তৈরির একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার–সদৃশ কাঁচামাল, ইয়াবা তৈরির যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে চক্রের চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, সাধারণত শিল্পকারখানায় ব্যবহৃত বৈধ কাঁচামাল দিয়েই এই চক্রটি ইয়াবা তৈরির নিজস্ব কৌশল উদ্ভাবন করেছিল। এসব কাঁচামাল তারা কীভাবে সংগ্রহ করত এবং কীভাবে উৎপাদন প্রক্রিয়াজাত করা হতো, তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। তাঁরা সবাই পেশাদার মাদক কারবারি। বিগত দুই বছর ধরে তাঁরা এই অপকর্মের সঙ্গে যুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঢাকায় এ ধরনের আরও কারখানার ইঙ্গিত পাওয়া গেছে। চক্রটি কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে পাঁচজনের মৃত্যু
‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪
সোনারগাঁয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বাধিক পঠিত 

কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
‘ইয়াবা মানুষকে পশু বানিয়ে দেয়’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মেটালফ্রিক
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]