বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল-সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ-সমর্থিত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে বিজয়ী হন।
৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট আব্দুল ওলি ২৩৩ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট, অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট, গ্রন্থ ও আসবাবপত্রবিষয়ক সহকারী সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মকবুল হোসেন ১৮৯ ভোট, ক্রীড়াবিষয়ক সহকারী সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট মো. সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট এবং সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সহকারী সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট বি. এম. নুরুল ইসলাম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম এলিন, অ্যাডভোকেট বিজয়া লোপা ও অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট ফকির ইসাদুল হক ও অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হৃদয় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, “খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।”
বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এস. এম. নওরেজ মহীত, অ্যাডভোকেট মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং অ্যাডভোকেট মোছা. মেহেরুন্নেছা।
প্রতিনিধি/আরএইচ