ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতারে নতুন ভর্তি ৪২৩

দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই

2026-08-02T18:27:29+00:00
2026-08-02T18:27:29+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
চলতি বছর মোট আক্রান্ত ১৬ হাজার পার
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতারে নতুন ভর্তি ৪২৩
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন নতুন রোগী।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন ভর্তি হওয়া ৪২৩ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি- ১৫৪ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ৮১, বরিশাল বিভাগে ৫৪, চট্টগ্রাম বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ৩৬, রাজশাহী বিভাগে ২৯, রংপুর বিভাগে ১৬ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১০৪ জন। একই সময়ে নতুন ২ জনসহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৫৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১৪ হাজার ৯৩০ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ঐতিহাসিক ডেঙ্গু উপাত্তে দেখা যায়, গত ২০২৫ সালজুড়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং প্রাণহানি ঘটেছিল ৪১৩ জনের। এর আগে ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্তের বিপরীতে ৫৭৫ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়। 

তবে দেশের ইতিহাসে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গিয়েছিল ২০২৩ সালে। সে বছর সারাদেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর রেকর্ড গড়ে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন প্রাণ হারিয়েছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]