সিলেটে ২০০ শতকের পুকুর উদ্ধার

সিলেট অফিস

সারাদেশ

সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা কবরস্থান-সংলগ্ন প্রায় ২০০ শতক আয়তনের একটি ঐতিহাসিক পুকুর উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান

2026-08-02T18:23:36+00:00
2026-08-02T18:23:36+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে ২০০ শতকের পুকুর উদ্ধার
নির্মাণ হবে ওয়াকওয়ে ও সুরক্ষা রেলিং
সিলেট অফিস
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম 
সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা কবরস্থান-সংলগ্ন প্রায় ২০০ শতক আয়তনের ঐতিহাসিক পুকুর উদ্ধার করছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি: দেশবার্তা
সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা কবরস্থান-সংলগ্ন প্রায় ২০০ শতক আয়তনের একটি ঐতিহাসিক পুকুর উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

দীর্ঘদিন ধরে কচুরিপানা, আগাছা ও ময়লা-আবর্জনায় ভরে যাওয়ায় জলাশয়টি পরিবেশের জন্য হুমকিতে পরিণত হয়েছিল। পুকুরটি পুনরুদ্ধার করে নগরের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) অভিযান পরিদর্শনকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরের পরিত্যক্ত জলাশয়গুলো উদ্ধার করে পরিবেশ সংরক্ষণে কাজ করছে সিটি করপোরেশন। উদ্ধার কার্যক্রম শেষ হলে পুকুরটির চারপাশে ওয়াকওয়ে ও সুরক্ষা রেলিং নির্মাণ করা হবে, যাতে নগরবাসী বিনোদনের পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন।

তিনি জলাশয় সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]