লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ প্রকৌশলী বদলি

বিশেষ প্রতিনিধি

জাতীয়

বদলি ও পদায়নে স্বচ্ছতা আনতে আবারও লটারির দ্বারস্থ হলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এবার গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও

2026-08-03T16:50:33+00:00
2026-08-03T16:50:33+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ প্রকৌশলী বদলি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম 
বদলি ও পদায়নে স্বচ্ছতা আনতে আবারও লটারির দ্বারস্থ হলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এবার গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) শাখার ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে সরাসরি ডিজিটাল লটারির মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগে সর্বাধিক ১১৯ জন উপ-সহকারী প্রকৌশলীকে বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৮ জন প্রকৌশলীকে পদায়ন করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম এই পুরো লটারি কার্যক্রমটি সমন্বয় করেন।

লটারিভিত্তিক এই উদ্যোগের প্রশংসা করে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক জানান, প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে।

অন্যদিকে, অধিদপ্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লটারিভিত্তিক বদলি ব্যবস্থার ফলে গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফিরে আসবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই প্রথম ধাপে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) একযোগে বদলি করা হয়েছিল।

অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]