প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং সংগ্রাম কর্তৃক বাস্তবায়িত ‘প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম’-এর আওতায় শুরু হওয়া স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত

2026-08-02T15:50:41+00:00
2026-08-02T15:50:41+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম 
সংগৃহীত ছবি
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং সংগ্রাম কর্তৃক বাস্তবায়িত ‘প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম’-এর আওতায় শুরু হওয়া স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত প্যারামেডিকদের একদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে সংগ্রামের প্রধান কার্যালয়ে আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।

তিনি বলেন, “প্রতিটি মানুষের শারীরিকভাবে সুস্থ থাকাটা ভীষণ জরুরি। কিন্তু প্রত্যন্ত এ অঞ্চলে এখনো অধিকাংশ পরিবার দারিদ্র্যে ভুগছে। তিনবেলা খাবার খেতেই যাদের কষ্ট হয়, তারা ব্যয়বহুল চিকিৎসা নিতে পারবে না, এটাই স্বাভাবিক। আর এই মানুষগুলোর কথা চিন্তা করে সংগ্রাম জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলকে বেছে নিয়েছে। এই উপজেলা দুটির সংগ্রামের শাখা অফিসে চিকিৎসা ডেস্ক স্থাপন ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুদের সুস্থতা নিশ্চিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর।”

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংগ্রামের সিনিয়র পরিচালক (কর্মসূচি) মো. ইউসুফ। ওরিয়েন্টেশন পরিচালনা করেন পরিচালক (প্রশিক্ষণ) মো. মাসউদ সিকদার।

ওরিয়েন্টেশনে নবনিয়োগপ্রাপ্ত সাতজন প্যারামেডিক অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]