কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

অদক্ষতা, দায়িত্বে অবহেলা এবং সরকারি দাপ্তরিক কাজে বহিরাগত ব্যক্তিদের সম্পৃক্ত করার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার

2026-08-03T17:17:57+00:00
2026-08-03T17:17:57+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম 
ফাইল ছবি
অদক্ষতা, দায়িত্বে অবহেলা এবং সরকারি দাপ্তরিক কাজে বহিরাগত ব্যক্তিদের সম্পৃক্ত করার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এ নির্দেশ দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠছিল। জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় দায়িত্বে অবহেলা এবং সেবাগ্রহীতাদের হয়রানির প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী কোনো কাজই পরিচালিত হচ্ছিল না।

তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র ও নামজারির সফটওয়্যার দেখতে চাইলে সংশ্লিষ্টরা কোনো সদুত্তর বা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। দাপ্তরিক কাজে চরম অবহেলা ও অনিয়মের কারণেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ভূমি অফিসেও যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]