নোয়াখালীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত এক

2026-08-03T17:49:45+00:00
2026-08-03T17:49:45+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নোয়াখালীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত
আহত সেনাসদস্য
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম 
ফাইল ছবি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আমিনুল হক (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত স্থানীয় বাসিন্দা এবং বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নোয়াখালীর সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে পিকআপটি ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক আমিনুল হক এবং যাত্রী সৈকত গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আটক করে রাখা দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]