মাটিচাপা অবস্থায় ১৮ বস্তা ফেনসিডিল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার বরুড়া উপজেলায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় ১৮টি বস্তাভর্তি অন্তত ৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সাম্প্রতিক

2026-08-03T17:55:48+00:00
2026-08-03T17:55:48+00:00
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাটিচাপা অবস্থায় ১৮ বস্তা ফেনসিডিল উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
কুমিল্লার বরুড়া উপজেলায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় ১৮টি বস্তাভর্তি অন্তত ৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে জেলার পুলিশের অভিযানে এটি সবচেয়ে বড় ফেনসিডিলের চালান বলে দাবি করেছে পুলিশ।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার মুগুজী গ্রামের দাশপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ির পাশ থেকে আংশিক মাটিচাপা অবস্থায় প্লাস্টিকের বোতলে থাকা ফেনসিডিলভর্তি ১৮টি বস্তা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বস্তাগুলোতে অন্তত ৫ হাজার বোতল ফেনসিডিল রয়েছে। এগুলো ধ্বংস করার উদ্দেশ্যে বুলডোজার দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছিল বলেও পুলিশের প্রাথমিক ধারণা।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ফেনসিডিলের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পরিদর্শক সঞ্জয় কুমার সাহা বলেন, উদ্ধার করা ফেনসিডিল থানায় আনা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
গণঅভ্যুত্থানের অগ্রগণ্য ভূমিকা তারেক রহমানের
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস

সর্বাধিক পঠিত 

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংগ্রাম বদ্ধপরিকর
বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
বোয়ালখালীতে নবজাতক বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে চারঘাটের ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়ানোর অভিযোগে চারজন কারাগারে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]