পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

পরিকল্পিত নগরায়ন, ভূমির সঠিক ব্যবহার ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানারদের

2026-08-04T20:12:50+00:00
2026-08-04T20:12:50+00:00
বুধবার ● ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:১২ পিএম 
পরিকল্পিত নগরায়ন, ভূমির সঠিক ব্যবহার ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)।

মঙ্গলবার (৪ আগস্ট) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে নগরীর গণপূর্ত ভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সংস্থা, যা ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নে কাজ করবে। একই সঙ্গে অপরিকল্পিত নগরায়ন রোধ, আধুনিক ও দুর্যোগ-সহনশীল নগর গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রাচীন এই শহরকে বাসযোগ্য ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে সব নাগরিকের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি সুপরিকল্পিত শহর গড়ে তোলা সম্ভব হবে।

সভায় ডেভেলপার ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, কার্যকর বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ময়মনসিংহ দ্রুত আধুনিক ও বসবাসযোগ্য নগরীতে পরিণত হতে পারে। এ জন্য ড্রেনেজ ব্যবস্থা, সড়ক অবকাঠামো এবং ভবন নির্মাণে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজন রয়েছে, যাতে ভবন মালিকরা পরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করতে পারেন।

সভাপতির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, মউকের মূল লক্ষ্য পরিকল্পিত নগরায়ন, ভূমির যথাযথ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য হলো ময়মনসিংহকে একটি বাসযোগ্য ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণ করা।

সভায় বিসি (বিল্ডিং কনস্ট্রাকশন) কমিটির সদস্য, অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
যদি সত্যিই ভালোবাসতে
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]