প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার।মঙ্গলবার (২ আগস্ট) দুপুর

2026-08-04T15:49:48+00:00
2026-08-04T15:49:48+00:00
বুধবার ● ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

বুধবার ● ৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার। 

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর দেড়টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সামরিক ও মানবিক সহযোগিতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা, যৌথ মহড়া এবং নিরাপত্তা চুক্তি ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জিত সক্ষমতা এবং অবদানের চিত্র উঠে আসে। প্রধানমন্ত্রী ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম ‘অপারেশন সি অ্যাঞ্জেলস’-এর কথা স্মরণ করেন। 

জবাবে মার্কিন কমান্ডার বিভিন্ন আন্তর্জাতিক নৌমহড়ায় বাংলাদেশের প্রশংসনীয় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন, চলতি বছরের আগামী নভেম্বরে বাংলাদেশে পরবর্তী ক্যারাট মহড়া অনুষ্ঠিত হবে। 

এছাড়া সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সি ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত আয়োজিত বহুজাতিক ‘রিম অব দ্য প্যাসিফিক’ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ দেখার প্রত্যাশা প্রকাশ করেন কমান্ডার।

বৈঠকে দুই দেশের মধ্যে প্রস্তাবিত জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও বিদ্যমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। 

ঢাকার পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায়। 

কমান্ডার স্টিফেন টি. কোহলারও যৌথ কাজের বিস্তৃত সুযোগের কথা উল্লেখ করে সুসংহত ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন। 

একই সঙ্গে তিনি আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করলে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের অবস্থান সবসময়ই শান্তির পক্ষে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মার্কিন প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
পরিকল্পিত নগর গঠনে মউকের মতবিনিময় সভা
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান
কৃষি গবেষণায় ৫০ বছর পূর্ণ করল বারি
হাসিনার ভাষণ নিয়ে ভারতের সাফ জবাব, দায় আমাদের নয়

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
যদি সত্যিই ভালোবাসতে
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল ফায়ার সার্ভিস
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]