জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।শুক্রবার (৭ আগস্ট)

2026-08-08T16:20:05+06:00
2026-08-08T16:20:05+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
সভাপতি হাসান মামুন, সম্পাদক মো. মাহামুদ হোসাইন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:২০ পিএম 
হাসান মামুন ও মো. মাহামুদ হোসাইন
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির কপি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেনের উপস্থিতিতে এ অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম. আর. প্রিন্স, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মামুন-অর-রশিদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক নুরনবী সোহেল, দপ্তর সম্পাদক মো. রাব্বী মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান মামুন (দ্য এশিয়ান এজ ও দৈনিক দেশবার্তা)। সহসভাপতি হয়েছেন মো. শাহানেওয়াজ সুমন (দৈনিক উত্তরা নিউজ) ও এনামুল হক (দৈনিক ভোরের ডাক ও একাত্তর টেলিভিশন, কাউখালী)।

সাধারণ সম্পাদক মো. মাহামুদ হোসাইন (দৈনিক বাংলাদেশের খবর ও The Muslim Times), যুগ্ম সাধারণ সম্পাদক এ. সালাম খান (সমতল), সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ (প্রভাত ও সবুজ বাংলা), দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রী (আমার সময় ও স্বদেশ বিচিত্রা), কোষাধ্যক্ষ এস. এম. মুর্শিদ (স্বাধীনমত ও Daily Citizen Times) এবং প্রচার সম্পাদক শুভ সমদ্দার (সকালবেলা ও জাতীয় অর্থনীতি) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. ডি. রিপন মাহমুদ (নবচেতনা), মো. হাসান তালুকদার (অগ্রদূত ও মানবজমিন), মো. মারুফুল ইসলাম (আমাদের সময় ও স্বাধীন সংবাদ) এবং শরীফ মহিদুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা ও চিত্র)।

পিরোজপুর জেলা শাখায় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি ৩৮ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]