ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসেন (৬০) ও অর্নব ইসলাম (১৩) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর

2026-08-08T17:32:30+06:00
2026-08-08T17:32:30+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসেন (৬০) ও অর্নব ইসলাম (১৩) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে। অর্নব ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বালিয়াডাঙ্গীর দিক থেকে একটি মোটরসাইকেল ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। নেংড়ীহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি আবুল হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলাম মারা যায়। মোটরসাইকেলচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]