কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।রোববার সকালে

2026-08-09T13:06:10+06:00
2026-08-09T13:06:10+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম 
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। 
 
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। 

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।

দেশবার্তা/এমআর

 


সর্বশেষ সংবাদ 

বাহুবল ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল আহমেদ বাচ্চু
ইন্টারনেট বন্ধের পরিকল্পনাকারী কাদের, সম্মতি দেন হাসিনা
কানাডা থেকে ৩ হাজারের বেশি ভারতীয় নাগরিক বহিষ্কার
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও উপকরণ দিল জেলা পরিষদ

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]