মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার

2026-08-09T14:18:30+06:00
2026-08-09T14:18:30+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকালে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করতে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী, বিডা চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রভিত্তিক অর্থনীতির কৌশলগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে
ব্যাকলেস গাউনে মিমের নতুন ছবি

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]