দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

গত ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন বলে জানিয়েছেন

2026-08-09T15:52:03+06:00
2026-08-09T15:52:03+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
গত ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন ধরে ভোটার তালিকা হালনাগাদ করেছে ইসি। সে হিসেবে গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ রাখা হয়। 

বিষয়টির দিকে ইঙ্গিত করে আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫। স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পরিবর্তন হলে, কমিশন অন্য কোন সিদ্ধান্ত নিলে, সেটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।

এর আগে মে মাসে ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতরা স্থানীয় সরকার নির্বাচনের ভোটার হতে পারার বিষয়টি উল্লেখ করে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচারণ বিধিমালাগুলো (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াজাত আছে, এটা শেষ হলে সেটাও পাঠিয়ে দেব।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু কথা উল্লেখ করে আখতার আহমেদ বলেন, বিএনপির প্রতিনিধিদল এসে আজকে দুটি মনোনয়ন ফরম নিয়ে গেছেন। এখন পর্যন্ত আর কোনো দল আমাদের কাছ থেকে মনোনয়ন ফরম নেন নাই।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গ্রিনল্যান্ডে মার্কিন কোম্পানির তেল খননের প্রস্তুতি
এক সপ্তাহে দেড়গুণ বেড়ে ডিমের ডজন ১৮০ টাকা
ভারত থেকে ৮০ টন কাঁচা মরিচ আমদানি
বাঁশখালীর সমুদ্র উপকূলে শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
জুলাই অভ্যুত্থানের ১০ পরিবারকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]