ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।রোববার (৯

2026-08-09T15:57:30+06:00
2026-08-09T15:57:30+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ অভিযান শুরু করা হয়। মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের কার্যক্রম চালানো হচ্ছে।

হাইওয়ে থানা পুলিশের অভিযানের ফলে মহাসড়কের পাশে দখল হয়ে থাকা জায়গা উদ্ধারের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সড়ক সংকুচিত হয়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। বিশেষ করে জৈনা বাজার এলাকায় পথচারী ও যানবাহন চলাচলে নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, মহাসড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গ্রিনল্যান্ডে মার্কিন কোম্পানির তেল খননের প্রস্তুতি
এক সপ্তাহে দেড়গুণ বেড়ে ডিমের ডজন ১৮০ টাকা
ভারত থেকে ৮০ টন কাঁচা মরিচ আমদানি
বাঁশখালীর সমুদ্র উপকূলে শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]