বাহুবল উপজেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বেলাল আহমেদ বাচ্চু ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম শহিদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে তিনটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে বেলাল আহমেদ বাচ্চুর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম জাবেদ আহমেদ পেয়েছেন ১২৯ ভোট।
সহ-সভাপতি পদে মো. হেলাল মিয়া ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মো. তোয়াব আলী পেয়েছেন ১৭৬ ভোট, শেখ মো. জামান আহমেদ ৬৮ ভোট এবং মো. ফজলুর রহমান ৪৪ ভোট।
সম্পাদক পদে মো. শাহিন মিয়া ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী অপর মো. শাহিন মিয়া পেয়েছেন ৮০ ভোট।
যুগ্ম সম্পাদক পদে মো. কবির মিয়া ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মোতালিব পেয়েছেন ১৬৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার আব্দুল কাইয়ূম ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কাউছার মিয়া পেয়েছেন ৫৫ ভোট।
প্রচার সম্পাদক পদে শাল আলাল মিয়া ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আল আমিন পেয়েছেন ১৪৮ ভোট।
এ ছাড়া সহসম্পাদক পদে শেখ রিপন মিয়া (সিজিল), কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আইয়ূব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফলাফল ঘোষণার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
প্রতিনিধি/আরএইচ