গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, ঢেউখেলানো চুল আর আত্মবিশ্বাসী চাহনিতে নতুন রূপ তুলে ধরেছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে পোস্ট করা তাঁর এই আবেদনময়ী উপস্থিতি ঘিরে এখন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।
রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। এর মাধ্যমে নিজের সাজ ও মুহূর্তকে দারুণভাবে উপভোগ করার বিষয়টিই ফুটিয়ে তুলেছেন তিনি।
প্রকাশিত ছবিগুলোতে স্টুডিওর আলো-আঁধারির আবহে মিমকে একেবারে ভিন্ন আমেজে দেখা গেছে। তাঁর পরনের ব্যাকলেস গাউনের সূক্ষ্ম স্ট্র্যাপ ও ওয়েস্টার্ন কাট পোশাকে হলিউড ধাঁচের আমেজ এনে দিয়েছে।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক
পোশাকের পাশাপাশি মিমের সাজসজ্জাতেও ছিল বিশেষ আভিজাত্য। স্মোকি আই মেকআপ, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক এবং একপাশে ছড়িয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাঁর রূপকে আরও আকর্ষণীয় করে তোলে।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক
ছবিগুলোর ফ্রেম জুড়ে ছিল বৈচিত্র্য- কখনো লাগেজে বসে সরাসরি ক্যামেরায় তীক্ষ্ণ দৃষ্টি, কখনো ব্যাকলেস গাউনে পেছন ফিরেই পোজ, আবার কখনো ক্লোজ-আপ শটে রহস্যময় ভঙ্গি ফুটিয়ে তুলেছেন তিনি।
প্রকাশের পরপরই ছবিগুলোতে ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়া ও মন্তব্যের বন্যা বয়ে যায়। প্রিয় তারকার এই গ্ল্যামারাস ও সাহসের ছাপ থাকা নতুন রূপ বেশ পছন্দ করেছেন তাঁর ভক্তরা।