রেকর্ড ৫০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতের ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক

বিনোদন

মুক্তির আগেই আরো একটি বড় মাইলফলক অর্জন করেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। নির্মাতারা সিনেমাটির ইংরেজি ট্রেলার প্রকাশ করেছেন। পাশাপাশি

2026-08-08T15:37:41+06:00
2026-08-08T15:37:41+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
রেকর্ড ৫০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতের ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম 
ধনুক হাতে রাম চরিত্রে রণবীর কাপুর
মুক্তির আগেই আরো একটি বড় মাইলফলক অর্জন করেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। নির্মাতারা সিনেমাটির ইংরেজি ট্রেলার প্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ৫০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে কোনো ভারতীয় সিনেমা এতো বড় পরিসরে মুক্তি পায়নি।

বিশাল এ আন্তর্জাতিক মুক্তি পরিকল্পনা থেকে স্পষ্ট, নির্মাতারা ‘রামায়ণ’কে একটি বৈশ্বিক সিনেম্যাটিক ইভেন্ট হিসেবে তুলে ধরতে চাইছেন। এর মাধ্যমে ঐতিহ্যগতভাবে ভারতীয় প্রবাসী অধ্যুষিত বাজারের গণ্ডি পেরিয়ে সিনেমাটির দর্শকসংখ্যা আরো ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্য নেয়া হয়েছে। এর ফলে একই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকদের কাছে এই পৌরাণিক মহাকাব্যিক কাহিনি পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক পরিবেশক হিসেবে সনি পিকচার্স-এর সঙ্গে সিনেমাটির সংশ্লিষ্টতার কথা আগেই জানানো হয়েছিল। তবে এবার মূল আকর্ষণ হয়ে উঠেছে সিনেমাটির অভাবনীয় মুক্তি পরিসর, যা কোনো ভারতীয় প্রযোজনার ক্ষেত্রে এখন পর্যন্ত অন্যতম বৃহৎ।

আরো একটি তথ্য প্রকাশ করেছেন নির্মাতার। ভারতে মুক্তির আগেই সিনেমাটি মুক্তি পাবে আন্তর্জাতিক বাজারে। সিনেমাটির প্রথম পর্ব বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কথা ৬ নভেম্বর। ভারতে সিনেমাটি মুক্তি পাবে ৮ নভেম্বর। রামায়ণের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]