‘রইদ’সহ বিনামূল্যে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৯ আগস্ট থেকে শুরু হয়ে এ

2026-08-08T11:26:08+06:00
2026-08-08T11:26:08+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘রইদ’সহ বিনামূল্যে ছয় সিনেমা দেখতে পাবেন শিল্পকলায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ এএম 
বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৯ আগস্ট থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত। জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন সময়ের মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং দর্শকদের জন্য সব প্রদর্শনী থাকবে বিনামূল্যে উন্মুক্ত।

উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসিত এই সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’, যেখানে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ অনেক গুণী শিল্পী।

১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পাবেন খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।

উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। সমাপনী আয়োজন হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]