‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি নিয়ে’ সাবিলা নূর

বিনোদন ডেস্ক

বিনোদন

ওটিটি থেকে বড়পর্দা–অভিনয়জীবনের প্রতিটি ধাপে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের পর মুক্তি

2026-08-08T11:30:38+06:00
2026-08-08T11:30:38+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি নিয়ে’ সাবিলা নূর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৩০ এএম 
ওটিটি থেকে বড়পর্দা–অভিনয়জীবনের প্রতিটি ধাপে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের পর মুক্তি পায় ‘রকস্টার’। এবার তিনি ফিরছেন ওটিটিতে; যেখানে দর্শকদের সামনে হাজির হচ্ছেন একেবারে ভিন্ন মেজাজে। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ নিয়ে আগামী ২০ আগস্ট আসছেন এই অভিনেত্রী।

মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘ফাইসা গেছি’ একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনার গল্প। হাস্যরসের মোড়কে নির্মিত হলেও গল্পে উঠে এসেছে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয়। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও রয়েছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কনটেন্টটি।

নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা। তিনি বলেন, ‘‘আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন।

অভিনয়ের যাত্রাপথ প্রসঙ্গে সাবিলা বলেন, তিনি কখনোই নিজের শিকড় ভুলে যাননি। তাঁর ভাষায়, ‘আমি নাটক থেকে উঠে এসেছি। এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশকিছু কাজ করেছি। সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি। এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। নাটক, ওটিটি ও সিনেমা–এই তিনটি প্ল্যাটফর্মের প্রস্তুতি তিন রকম। সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। তাই সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। আমার মূল পরিচয় একজন অভিনয়শিল্পী। তাই সব মাধ্যমেই অভিনয় করে যেতে চাই।’

বর্তমানে সাবিলাকে ঘিরে আরেকটি আলোচনাও রয়েছে। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন অ্যাকশনধর্মী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ছবির প্রযোজক শাহরীন আক্তার সুমি। তাঁর ভাষ্য, নতুন প্রকল্পে সাবিলা নূরকে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর গল্পের সঙ্গে মানানসই শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গুঞ্জনকে খুব একটা গুরুত্ব দিতে চান না সাবিলা। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। তাঁর বিশ্বাস, একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। সাম্প্রতিক সময়ে দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছেন, সেটি তাঁকে আরও দায়িত্বশীল করেছে। তিনি মনে করেন, প্রত্যাশা যত বাড়বে, পরিশ্রমও তত বাড়াতে হবে।
অভিনয়ের ব্যস্ত সময়ের মাঝেও পরিবারের সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন সাবিলা।

দেশবার্তা/এমআর

 


সর্বশেষ সংবাদ 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাওয়া যাবে
রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি
মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]