গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া

বিনোদন

কাঁধখোলা কালো মেরমেড গাউন, নজরকাড়া ডায়মন্ড-পান্নার জুয়েলারি আর সঙ্গে পুরুষদের নিয়ে খোঁচাপূর্ণ এক ক্যাপশন- সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায়

2026-08-08T15:05:20+06:00
2026-08-08T15:05:20+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:০৫ পিএম 
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক
কাঁধখোলা কালো মেরমেড গাউন, নজরকাড়া ডায়মন্ড-পান্নার জুয়েলারি আর সঙ্গে পুরুষদের নিয়ে খোঁচাপূর্ণ এক ক্যাপশন- সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে স্নিগ্ধ ও বোল্ড লুকে হাজির হয়েছেন এই অভিনেত্রী, যা নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক


ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে টিউব কাটের বডি ফিটেড কালো গাউনে নুসরাত ফারিয়ার শার্প লুক ফুটে উঠেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় পরেছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, কানে মানানসই দুল এবং হাতে ব্রেসলেট। জানালার পাশে কিংবা বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দেওয়া ছবিগুলোতে প্রকাশ পেয়েছে তাঁর আভিজাত্য আর আত্মবিশ্বাস।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক


ছবিগুলোর সৌন্দর্য ছাড়িয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে ফারিয়ার দেওয়া ক্যাপশনটি। ডায়মন্ডের গয়নার দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’

ছবিগুলো পোস্ট করার পরপরই সাইবার দুনিয়ায় মন্তব্যের ঝড় ওঠে। ফারিয়ার রূপ ও বোল্ড লুকের প্রশংসা করে মন্তব্যের ঘরে ভক্তরা তাঁকে ‘কুইন’ আখ্যা দেওয়ার পাশাপাশি মুক্তকণ্ঠে ভালোবাসা প্রকাশ করছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]