প্রাক্তন স্বামীদের পরকীয়ার বিস্ফোরক খবর দিলেন শ্বেতা

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত নিয়ে কখনোই আড়াল আবডাল পছন্দ করেন না ছোট পর্দার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এবার

2026-08-08T18:02:11+06:00
2026-08-08T18:02:11+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
প্রাক্তন স্বামীদের পরকীয়ার বিস্ফোরক খবর দিলেন শ্বেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:০২ পিএম 
অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ছবি: ইনস্টাগ্রাম
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত নিয়ে কখনোই আড়াল আবডাল পছন্দ করেন না ছোট পর্দার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এবার নিজের দুই প্রাক্তন স্বামীর পরকীয়া ও প্রতারণা নিয়ে প্রকাশ্যে এক বিস্ফোরক দাবি তুলে ধরেছেন তিনি। 

রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স সিজন ২’ এর একটি সাম্প্রতিক প্রমোতে শ্বেতা জানান, তার দুই স্বামীকেই তিনি পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ধরেছিলেন।

শো-টির একটি পর্বে প্রতিযোগী ও সঞ্চালকদের মধ্যে বিশ্বাস এবং প্রতারণা সংক্রান্ত বিষযে্ আলোচনা চলাকালে নিজের জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার ঝুলি খোলেন শ্বেতা। 

খোলামেলা আড্ডায় তিনি বলেন, ‘আমার স্বামীরা যখন আমাকে প্রতারণা করছিল, তখন আমি নিজেই তাদের হাতেনাতে ধরেছিলাম।’ অভিনেত্রীর এমন সোজা সাপ্টা মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

প্রমোটিতে কোনো নির্দিষ্ট ঘটনা বা সময়ের বিশদ বিবরণ না দিলেও শ্বেতা ইঙ্গিত দেন- এ ধরনের প্রতারণা তার জীবনের গতিপথ বদলে দিয়েছে। এই তিক্ত অভিজ্ঞতাই তাকে মানুষকে সহজে বিশ্বাস না করতে শেখিয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে বহুবার সংবাদ শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। প্রথমে অভিনেতা রাজা চৌধুরীর সঙ্গে সংসার পাতলেও সেই সম্পর্কের ইতি ঘটে। পরবর্তীতে অভিনেতা অভিনব কোহলিকে বিয়ে করলেও টিকে থাকেনি সেই দ্বিতীয় সংসারও। 

দুটি বৈবাহিক সম্পর্কেই নানা মানসিক নির্যাতন ও আইনি জটিলতার মুখোমুখি হওয়ার কথা এর আগেও একাধিকবার প্রকাশ্যে এনেছিলেন শ্বেতা। এবার প্রাক্তনের পরকীয়া নিয়ে তার এই নতুন মন্তব্য চর্চার পারদ আরও চড়িয়ে দিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]