কানাডা থেকে ৩ হাজারের বেশি ভারতীয় নাগরিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভিসা জালিয়াতি, অবৈধ অবস্থান ও আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানসহ অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩

2026-08-09T14:23:40+06:00
2026-08-09T14:23:40+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
কানাডা থেকে ৩ হাজারের বেশি ভারতীয় নাগরিক বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ভিসা জালিয়াতি, অবৈধ অবস্থান ও আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানসহ অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে কানাডা। 

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, অন্য যেকোনো দেশের তুলনায় বর্তমানে কানাডা থেকে ভারতীয়দের বিতাড়নের এই হার সর্বোচ্চ, যা বিগত পাঁচ বছর ধরে শীর্ষে থাকা মেক্সিকোকেও পেছনে ফেলেছে।

সিবিএসএর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে বহিষ্কৃত এই ভারতীয়দের সংখ্যা ২০২৫ সালের মোট বিতাড়নের প্রায় ৮৮ শতাংশ। 

অপরদিকে একই সময়ে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে ফেরত পাঠালেও, কানাডার এই সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে আড়াই গুণ বেশি। 

ওটাওয়ার আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী কোটা কমানোর সাম্প্রতিক কঠোর অবস্থানের কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক চূড়ান্তভাবে কানাডা ছাড়ার আদেশের অপেক্ষায় রয়েছেন। 

সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আদেশের পর নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় দেশ না ছাড়লে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর স্থায়ীভাবে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে ‘ডিপোর্টেশন অর্ডার’ জারির মাধ্যমে জোরপূর্বক বের করে দিচ্ছে দেশটির অভিবাসন বিভাগ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে
ব্যাকলেস গাউনে মিমের নতুন ছবি
তারেক রহমান-নরেন্দ্র মোদী একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হবে

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]