ইরান যুদ্ধে কৌশলগত ব্যর্থতা প্রকাশ পেয়েছে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নিজেই তৈরি করা সংকটে আটকা পড়েছেন বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি

2026-08-08T11:18:58+06:00
2026-08-08T11:18:58+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইরান যুদ্ধে কৌশলগত ব্যর্থতা প্রকাশ পেয়েছে: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:১৮ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নিজেই তৈরি করা সংকটে আটকা পড়েছেন বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করে ইরানের প্রভাবশালী এই সামরিক বাহিনী। ১৯৯৮ সালে নিহত ইরানি সাংবাদিক মাহমুদ সারেমির স্মরণে দেশটিতে সাংবাদিক দিবস পালিত হয়।

বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় দফার যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের সামরিক ও গণমাধ্যমকেন্দ্রিক নানা প্রচেষ্টা চালিয়েও নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

আইআরজিসি বলেছে, ‘ইসলামিক রিপাবলিককে পরাজিত করতে ওয়াশিংটনের ব্যর্থতা স্বীকার করে এখন বিশ্বের গণমাধ্যমগুলোও স্পষ্টভাবে ট্রাম্পের পরাজয় এবং যুদ্ধে তার নিজের তৈরি ফাঁদের কথা বলছে।’   

বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত অচলাবস্থা’, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং দেশটির আধিপত্যের স্পষ্ট পতনের নতুন কিছু দিক সামনে এনেছে।

আইআরজিসির দাবি, যুদ্ধবিরতি চুক্তিটি মূলত ‘মাঠের বাস্তবতা এবং ইরানের দর-কষাকষির সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল’।

যুদ্ধের সময় হামলার মধ্যেও দায়িত্ব পালন করা সাংবাদিকদের প্রশংসা করে আইআরজিসি। তারা বলেছে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক অভিযান ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাংবাদিকদের কাজ চলমান সময়ের ‘গৌরবময় ইতিহাসের’ অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]