হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক

2026-08-08T13:15:12+06:00
2026-08-08T13:15:12+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
হিমাচলে বাস খাদে পড়ে নিহত ৮, আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম 
ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বেসরকারি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৮ আগস্ট) সকালে জেলার দেবিকোঠি এলাকার বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় কর্মকর্তারা জানান, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করার প্রায় তিন কিলোমিটার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সেটি নিচের আরেকটি সড়কের ওপর গিয়ে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে নিচের সড়কে পড়ে যাওয়ার পর কয়েকজন যাত্রী দুর্ঘটনাকবলিত বাসের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েন।

স্থানীয় বাসিন্দারা যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়।

উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত বাস থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।

আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বৈরাগড়-তিসা সড়কটি দুর্গম চুরাহ উপত্যকার প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ একটি পাহাড়ি সড়ক। সরু রাস্তা ও খাড়া ঢালের কারণে পথটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। উচ্চতর এলাকায় অবস্থিত সাচ পাসের দিকে যাতায়াতের জন্যও এই সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়।

দেশবর্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
চুরির অপবাদে দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
১৮ বছরের ক্যারিয়ারে ৩৯টি ক্লাব বদল

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর
নাটোরে আবাসন ও চিকিৎসাসহ ট্যুরিজম হাব তৈরি করা হবে
সিলেটে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]