যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেয়নি ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পরও যুক্তরাষ্ট্রের বিষয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই

2026-08-09T13:37:57+06:00
2026-08-09T13:37:57+06:00
রোববার ● ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেয়নি ইরান: পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম 
সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পরও যুক্তরাষ্ট্রের বিষয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ)  ইরান কোনো ধরনের ছাড় দেয়নি বলেও দাবি করেন তিনি। 

শনিবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলেও ওয়াশিংটনের বিষয়ে ইরানের দীর্ঘদিনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ঔপনিবেশিক ও অপরাধী—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

তবে পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক উদ্যোগের কারণেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং কূটনীতি চালিয়ে গেছি—এটাই যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আসতে এবং ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে।’

সমঝোতা স্মারক নিয়ে সমালোচনাও প্রত্যাখ্যান করেন ইরানের প্রেসিডেন্ট। তার দাবি, ওই চুক্তিতে ইরানকে নিজেদের কোনো স্বার্থ বা অবস্থান ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি।

তিনি বলেন, ‘সমঝোতা স্মারকে এমন একটি ধারাও আপনি খুঁজে পাবেন না, যেখানে আমরা কিছু ছেড়ে দিয়েছি। ‘

তিনি আরও বলেন, তেহরান স্বাক্ষরিত চুক্তির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

পেজেশকিয়ানের অভিযোগ, হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা স্মারকে নির্ধারিত ইরান ও ওমানের যৌথ প্রক্রিয়া অনুসরণ না করে যুক্তরাষ্ট্র বিকল্প নৌপথ ব্যবহারের চেষ্টা করে চুক্তি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, চুক্তি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কোনো বিরোধ দেখা দিলে সমঝোতা স্মারকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই তা সমাধান করা উচিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ইরানের মর্যাদা ও সম্মান বজায় রেখেই এই প্রক্রিয়া এগিয়ে যাবে।

ইরানের আলোচক দলের পক্ষেও অবস্থান নেন পেজেশকিয়ান। তিনি দলের সদস্যদের ‘নিষ্ঠাবান, দক্ষ ও পরিশ্রমী’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে করা সমালোচনাকে অন্যায্য বলে মন্তব্য করেন।

এদিকে, ইন্টারনেট ব্যবহারে থাকা বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা ও প্রযুক্তিগত অবকাঠামোর বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

গ্রিনল্যান্ডে মার্কিন কোম্পানির তেল খননের প্রস্তুতি
এক সপ্তাহে দেড়গুণ বেড়ে ডিমের ডজন ১৮০ টাকা
ভারত থেকে ৮০ টন কাঁচা মরিচ আমদানি
বাঁশখালীর সমুদ্র উপকূলে শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সর্বাধিক পঠিত 

ডিসি পদ পেতে ৬৯ কোটি টাকার চুক্তির অভিযোগ
অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন
হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা
জুলাই অভ্যুত্থানের ১০ পরিবারকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]