পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ ও নতুন চুক্তি সম্পাদনের প্রাথমিক লক্ষ্য থেকে সরে এসে যুদ্ধ বন্ধের কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের

2026-08-10T16:55:15+06:00
2026-08-10T16:55:15+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ ও নতুন চুক্তি সম্পাদনের প্রাথমিক লক্ষ্য থেকে সরে এসে যুদ্ধ বন্ধের কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি সই না হলেও যুদ্ধবিরতি বাড়ানো এবং সামরিক সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে ওয়াশিংটন।

রোববার (৯ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি সম্ভাব্য সমাধানের পথ খুঁজছেন। ঘনিষ্ঠ সহযোগীদের কাছে তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হলেও তিনি যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিতে পারেন। তবে এর বিনিময়ে প্রধান শর্ত হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে হবে।

বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরপরই বন্ধ করে দেয় ইরান। একই সঙ্গে মার্কিন ও মিত্র দেশের যুদ্ধজাহাজের চলাচল নিষিদ্ধ করার পাশাপাশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের চেষ্টা চালায় তেহরান। তবে ওয়াশিংটন সেই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে বিনা শর্তে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি নয় ইরান। যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে তেহরান বেশ কিছু কড়া দাবি উত্থাপন করেছে। 

এর মধ্যে রয়েছে কয়েক শত কোটি ডলারের ক্ষতিপূরণ পরিশোধ, মার্কিন নৌঅবরোধের অবসান, সংশ্লিষ্ট অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক ব্যাংকিংয়ে জব্দকৃত ইরানি সম্পদ অবমুক্ত করা। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সিলেটে পাসের হার একযুগের মধ্যে সর্বনিম্ন
ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন
এসএসসিতে রাজশাহী বোর্ডে সাফল্যের শীর্ষে বগুড়া
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
চট্টগ্রামে বিএনপির তৃণমূলে তারেক রহমান যে বার্তা দিয়ে গেলেন

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]