যে কারণে ঢাকায় ভারতের ‘র’ প্রধান

দেশবার্তা ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা

2026-08-10T18:19:41+06:00
2026-08-10T18:58:27+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
যে কারণে ঢাকায় ভারতের ‘র’ প্রধান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ১০.০৮.২০২৬ ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন।

বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে পরাগ জৈনের নেতৃত্বে ভারতের চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই সফরে অংশ নিয়েছে। সফরকারী অন্য প্রতিনিধিরা হলেন- অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি নির্ধারিত ফ্লাইটে প্রতিনিধিদলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে তাঁদের অবস্থানের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় আসার আগে ‘র’ প্রধান চীনে একটি সরকারি সফর শেষ করেন।

ভারতের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি পরাগ জৈন দেশটির প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভারত ও বাংলাদেশ- কোনো দেশের পক্ষ থেকেই এই সফর ঘিরে আগাম বা তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। 

তবে কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, অত্যন্ত সংবেদনশীল প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সফরে দ্বিপক্ষীয় সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় কারও মুখে কোনো কথা নেই, শুধু প্রিয়জন হারানোর শোক
বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]