বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বাহুবলে হামলার ঘটনায় মামলা দায়েরের পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক ও মামলার বাদী মোহাম্মদ গোলাম

2026-08-10T18:40:48+06:00
2026-08-10T18:40:48+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
প্রাণনাশের হুমকির অভিযোগ
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৪০ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের বাহুবলে হামলার ঘটনায় মামলা দায়েরের পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক ও মামলার বাদী মোহাম্মদ গোলাম মোস্তফা শৈবাল। মামলা তুলে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে চাপ দেওয়াসহ নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

রোববার (৯ আগস্ট) দেওয়া আবেদনে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা শৈবাল বলেন, গত ৮ জুলাই বাহুবল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিরপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিনি এতে অংশ নেওয়ার পাশাপাশি এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করেন। এতে বাহুবল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রকিবসহ কয়েকজন তাঁর ওপর ক্ষুব্ধ হন।

এর আগে জাতীয় দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান নোমান আব্দুর রকিবের বিরুদ্ধে বাহুবলে অবৈধ সিলিকা বালু উত্তোলন নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদ প্রকাশের কারণে নোমানের ওপরও সংশ্লিষ্টরা ক্ষুব্ধ ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদ গোলাম মোস্তফা শৈবালের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত ১৬ জুলাই বিকেল ৩টার দিকে বাহুবল উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক হাবিবুর রহমান নোমানের ওপর হামলা হয়। খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য বিকেল ৪টার দিকে সেখানে গেলে তাঁর ওপরও হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তিনি থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ তাঁর লিখিত অভিযোগ গ্রহণ করলেও মামলা রুজু করতে গড়িমসি করে বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে তাঁর অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে থানায় মামলা রুজু করা হয়।

মামলার পর প্রাণনাশের হুমকির অভিযোগ
মোহাম্মদ গোলাম মোস্তফা শৈবাল জানান, মামলা হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্যও চাপ দেওয়া হচ্ছে। মামলা তুলে না নিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নিলেও তা গ্রহণ করা হয়নি বলে তিনি জানান। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে তাঁকে অনেকটা আত্মগোপনে থাকতে হচ্ছে। তাঁর পরিবারের সদস্যরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। ভয়ের কারণে তাঁর স্কুলপড়ুয়া দুই সন্তান নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারছে না বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮ দিন পর পাল্টা মামলার অভিযোগ
এদিকে হামলার ঘটনার ১৮ দিন পর ১৬ জুলাইয়ের ঘটনার সময়ের কথা উল্লেখ করে সাংবাদিক মোহাম্মদ গোলাম মোস্তফা শৈবালের বিরুদ্ধে বাহুবল থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয়। তাঁর দাবি, অভিযোগটি মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। যথাযথ সত্যতা যাচাই ছাড়াই অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

মোহাম্মদ গোলাম মোস্তফা শৈবাল জানান, তাঁর মামলার আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সভা-সেমিনারেও অংশ নিচ্ছেন। এতে তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তার দাবি
পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে মোহাম্মদ গোলাম মোস্তফা শৈবাল তাঁর দায়ের করা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেওয়া প্রাণনাশের হুমকির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একই সঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা পাল্টা মামলাটিও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]