দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ

দেশবার্তা ডেস্ক

বিজ্ঞান

আগামী ১২ আগস্ট মহাকাশে ঘটতে যাচ্ছে এক অতি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই দৃশ্য সরাসরি ও আংশিকভাবে দেখার

2026-08-10T19:45:52+06:00
2026-08-10T19:45:52+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিজ্ঞান
ইউরোপে ২৭ বছর পর দেখা মিলছে পূর্ণগ্রাসের
দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ
স্থায়ী হবে ২ মিনিট ১৮ সেকেন্ড
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আগামী ১২ আগস্ট মহাকাশে ঘটতে যাচ্ছে এক অতি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই দৃশ্য সরাসরি ও আংশিকভাবে দেখার সুযোগ পেতে যাচ্ছেন বিশ্বজুড়ে থাকা প্রায় ১০০ কোটি মানুষ।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট থেকে মহাজাগতিক এই দৃশ্য শুরু হবে। এ সময় চাঁদের ছায়া আর্কটিক মহাসাগরীয় অঞ্চল থেকে অতি দ্রুতগতিতে প্রবাহিত হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের ওপর দিয়ে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। এই পূর্ণগ্রাস প্রক্রিয়াটি স্থায়ী হবে সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড।

আল জাজিরার তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া এবং পর্তুগালের নির্দিষ্ট কিছু অঞ্চল মিলিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ এই পূর্ণগ্রাস সরাসরি উপভোগ করতে পারবেন।

তবে পূর্ণগ্রাস নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও পৃথিবীর এক বিশাল এলাকা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। পশ্চিম ইউরোপের অধিকাংশ অঞ্চল, উত্তর-পশ্চিম আফ্রিকার একাংশ এবং উত্তর আমেরিকার সামান্য অংশ থেকে এই দৃশ্য দৃশ্যমান হবে। 

সামগ্রিকভাবে বিশ্বের প্রায় ৯৮ কোটি মানুষ- অর্থাৎ বিশ্বের প্রতি আটজনের মধ্যে একজন সূর্যকে অন্তত আংশিক আবৃত অবস্থায় দেখতে পাবেন।

ইউরোপের প্রধান প্রধান শহরগুলোর মধ্যে প্যারিসে সূর্যের প্রায় ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে। তবে গ্রহণের শেষ দিকে সূর্য অস্ত যাবে। 

অন্যদিকে উত্তর আফ্রিকার আলজিয়ার্সে ৯৮ শতাংশ ও কাসাব্লাঙ্কায় ৮৭ শতাংশ সূর্য ঢেকে যাবে। আটলান্টিকের ওপারে কানাডার সেন্ট জনস থেকে ৫৩ শতাংশ, মন্ট্রিলে ১৮ শতাংশ এবং টরন্টোতে ৮ শতাংশ আংশিক গ্রহণ পরিলক্ষিত হবে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, বিশ্বে প্রতি বছর আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস ও সংকর মিলিয়ে ২ থেকে ৫টি পর্যন্ত সূর্যগ্রহণ হলেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তুলনামূলকভাবে অত্যন্ত বিরল। গড়ে প্রতি এক শতাব্দীতে মাত্র ৬৬ বার বা দেড় বছর পর পর এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে থাকে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
শ্রীপুরে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মহাসড়কে আত্মহত্যার চেষ্টা, আটক ২
নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
বিজ্ঞান- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]