নাসার নতুন মহাকাশ অভিযানের নেতৃত্বে বাংলাদেশি বিজ্ঞানী লামীয়া

দেশবার্তা ডেস্ক

বিজ্ঞান

মহাবিশ্বের অজানা অসীমের রহস্য উন্মোচনে ‘ন্যান্সি গ্রেস রোমান’ স্পেস টেলিস্কোপ নামে এক নতুন অভিযানে নামছে মার্কিন মহাকাশ গবেষণা

2026-08-08T15:38:42+06:00
2026-08-08T15:38:42+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিজ্ঞান
নাসার নতুন মহাকাশ অভিযানের নেতৃত্বে বাংলাদেশি বিজ্ঞানী লামীয়া
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
মহাবিশ্বের অজানা অসীমের রহস্য উন্মোচনে ‘ন্যান্সি গ্রেস রোমান’ স্পেস টেলিস্কোপ নামে এক নতুন অভিযানে নামছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের অভূতপূর্ব সাফল্যের পর শুরু হতে যাওয়া নাসার এই নতুন যুগের গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা। 

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েলসি কলেজের হুইটিন পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যোতির্বিজ্ঞানী হিসেবে কর্মরত।

মহাবিশ্বের গ্রহ, নক্ষত্র, গ্যাস ও ধূলিকণা মিলিয়ে দৃশ্যমান বস্তু মাত্র ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশ জুড়ে থাকা ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্যভেদ এবং সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধান পাওয়া এই নতুন টেলিস্কোপটির মূল লক্ষ্য। ২০২১ সালে সফল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গবেষণা দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লামীয়া।

নতুন এই প্রজেক্টের নেতৃত্ব নিয়ে লামীয়া আশরাফ মওলা জানান, রোমান টেলিস্কোপ সরাসরি ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির স্বরূপ সন্ধানে কাজ করবে। পাশাপাশি বাংলাদেশেও মহাকাশ গবেষণার প্রাতিষ্ঠানিক সুযোগ বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে দীর্ঘ প্রক্রিয়ায় টেলিস্কোপটির নির্মাণকাজ চূড়ান্ত করা হয়। পরবর্তীতে এটিকে উৎক্ষেপণের জন্য ফ্লোরিডার বিখ্যাত কেনেডি স্পেস সেন্টারে স্থানান্তর করা হয়েছে। 

আগামী ৩০ আগস্ট চূড়ান্ত যাত্রায় মহাশূন্যের উদ্দেশ্যে রওয়ানা দেবে ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিজ্ঞান- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]